1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

আজ পাহাড়ে মুল বিজু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি জেলা প্রতিনিধি : পাহাড়ে আজ পালিত হচ্ছে বৈসাবি উৎসবের মূল দিন—বিজু। আর এই দিনে পাহাড়িদের ঘরে ঘরে তৈরি হয় এক বিশেষ ঐতিহ্যবাহী খাবার—‘পাঁচন’।

বৈসাবিতে পাহাড়িদের ঘরে ঘরে রান্না করা হয় এই ব্যতিক্রমী খাদ্য। প্রায় ৪০ রকমের সবজি দিয়ে তৈরি এই খাবারকে চাকমারা বলেন ‘পাজঁন’ এবং ত্রিপুরারা বলেন ‘মৈদালজাক’। তবে কখনো কখনো এই পাঁচনে সবজির সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৫-এও!

এই পাঁচনকে ঘিরে রয়েছে নানা বিশ্বাস। পাহাড়িদের ধারণা, পাঁচন খেলে শরীর থেকে রোগ-ব্যাধি দূর হয়। এমনকি, একদিনে যদি সাতটি পরিবারের পাঁচন খাওয়া যায়, তবে সকল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেও মনে করেন তারা।

ত্রিপুরা তরুণী খেয়াই ত্রিপুরা পূজা বলেন,
“বৈসাবিতে অতিথিদের আপ্যায়ন করতে আমরা নিজ হাতে মৈদালজাক তৈরি করি। এটা শুধু খাবার নয়, আমাদের ঐতিহ্য।” তিনি বলেন, এ পাচন রান্নায় বিভিন্ন ধরনের শাক সবজি ব্যবহৃত হয়ে থাকে। আমাদের মধ্যে প্রথা আছে এই পাচন যদি ৫-৭ বাড়ি ঘুরে খেতে পারি তাহলে রোগ- ব্যাধি থেকে মুক্তি পাবো।

রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা বলেন,
“এই উৎসব শুধু খাবারের নয়, বরং সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা। বিজুর দিনে পাহাড়ি-বাঙালি সবাই একত্র হয়, যা অসাম্প্রদায়িক বাংলাদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

এই উৎসবকে কেন্দ্র করে পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে তৈরি হচ্ছে পাঁচন, অতিথিদের আপ্যায়ন আর আত্মীয়-পরিজনের মধ্যে যাওয়া-আসার মাধ্যমে বৈসাবি উৎসব পেয়েছে তার চিরায়ত রূপ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com