1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দউদকান্দি হাইওয়ে থানা কর্তৃক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : বুধবার ২৩ অক্টোবর দাউদকান্দি হাইওয়ে থানা কর্তৃক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মূলত পরিবহন সেক্টরের শ্রমিক, মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বৃন্দ ও অন্যান্য সাধারণ লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশের বিভিন্ন সমস্যা বিশেষ করে গৌরীপুর বাস স্ট্যান্ড ও বাজার কেন্দ্রিক যানজট নিরসন, ফিটনেস বিহীন খোলা মাইক্রোবাস বন্ধ করা, সিএনজি ও অটোরিকশা বন্ধ করার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় প্রধান অতিথি অ্যাডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন এবং এটি একটি জাতীয় মহাসড়ক। তিনি এই মহাসড়কে যে সকল গাড়ি চলাচল নিষিদ্ধ এবং ত্রুটিপূর্ণ সকল গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে পুলিশ মোতায়েন পূর্বক কার্যকর ভাবে যানজট নিরসন করার জন্য অফিসার ইনচার্জ, মোঃ শাহীনুর ইসলাম দাউদকান্দি হাইওয়ে থানাকে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য ও স্থানীয় সকল পরিবহন মালিক – শ্রমিক পেশার লোকজনদেরকে হাইওয়ে পুলিশের কার্যক্রম কে সহায়তা করার জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com