1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আজ থেকে বন্ধ ঢাকামুখী ময়মনসিংহ অঞ্চলের গণপরিবহন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৪০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্লথগতির উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ময়মনসিংহ অঞ্চলে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। এর আগে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছিল ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ ও ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি। এজন্য ১৫ জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল আল্টিমেটাম। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় রবিবার ভোর থেকেই বন্ধ হয়েছে বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকামুখী সব যান চলাচল।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জিলা পরিবহন মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান। গত ২ জানুয়ারি ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের যৌথ আয়োজনে সংবাদ সম্মেলনে ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম বলেন, ১৫ জানুয়ারির মধ্যে যাতায়াত ব্যবস্থার চলাচলের উপযোগী করার লক্ষ্যে দৃশ্যমান কোনো উন্নয়ন না ঘটলে বৃহত্তর ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।

এরই পরিপ্রেক্ষিতে আজ থেকে বৃহত্তর ময়মনসিংহের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল) যোগাযোগ ব্যবস্থা আগের সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com