1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার।

আজ অধিবেশন বসছে পাকিস্তান পার্লামেন্টে, শেষ রক্ষা হবে কি ইমরান খানের?

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক: নানা নাটকীয়তার পর সুপ্রিম কোর্টের আদেশে আজ শনিবার অধিবেশন বসছে পাকিস্তানের পার্লামেন্টে। এদিন বেলা ১১টার মধ্যে শুরু হওয়ার কথা দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন।

    গত বৃহস্পতিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ।

    সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করতে বাধ্য হন জাতীয় পরিষদের স্পিকার। ফলে প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হচ্ছে। এখন অনেকের মনেই প্রশ্ন- নানা নাটকীয়তার পর শেষ রক্ষা হবে কি ইমরান খানের।
    এদিকে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের দেওয়া রায় মেনে নিয়েছি। তবে এই রায়ে দুঃখও পেয়েছি।

    তিনি বলেন, কোনও অবস্থাতেই পাকিস্তানে বিদেশিদের প্রতিষ্ঠা করা সরকার সহ্য করা হবে না। এমন কিছু ঘটলে সমর্থনের জন্য জনগণের কাছে ফিরে যাব।

    পাকিস্তান কোনও দেশের সঙ্গে একতরফা সম্পর্ক চায় না উল্লেখ করে ইমরান তার ভাষণে বলেন, আমরা এমন কোনও জাতি নই, যাদের টিস্যু পেপারের মতো ব্যবহার করা যেতে পারে।

    অনাস্থা প্রস্তাবের বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কখনওই ‘আমদানি করা সরকার’ মেনে নেওয়া হবে না। এজন্য জনগণের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।

    ইমরান খান বলেন, তারা (বিরোধীরা) নিজেদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলা থেকে বাঁচতে একত্রিত হয়েছে। যদি তারা ক্ষমতায় যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী হয় তাহলে আগাম নির্বাচনে যেতে সমস্যা কোথায়?

    পাকিস্তানের বিচার ব্যবস্থাকে সম্মান করার কথা জানিয়ে তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের উচিৎ ছিল ‘বিদেশি ষড়যন্ত্রের’ যে অভিযোগ উঠেছে অন্তত সে বিষয়ে তদন্ত শুরু করার অদেশ দেওয়া।

    ইমরান আরও বলেন, অবশ্যই আমি আদালতের আদেশকে সম্মান করি। তবে তাদের উচিৎ ছিল আমাকে দেওয়া হুমকির চিঠিটি একবারের জন্য হলেও দেখা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com