1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : আগামীকাল ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’। যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, সড়ক দুর্ঘটনা, গণপরিবহনে অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকান্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। দেশে ৭ম বারের মতো আজ এই দিবসটি পালিত হবে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য স্থির করা হয়েছে “যাত্রী অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার চাই”। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানান কর্মসূচি পালন করবে।

 

দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আগামীকাল ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “যাত্রী অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার চাই” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সমাজের বিশিষ্টজনেরা বক্তব্য রাখবেন। দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য যে, বাংলাদেশসহ পৃথিবীর উন্নয়নশীল দেশে পরিবহনে ভাড়া নৈরাজ্য, বিশৃঙ্খলা, যাত্রী হয়রানী ও সড়কে দুর্ঘটনা বন্ধের মধ্য দিয়ে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি কর্তৃপক্ষের সামনে আনার প্রতীকী দিবস হিসেবে ২০১৮ সাল থেকে দেশে দিবসটি ‘যাত্রী অধিকার দিবস’ হিসেবে পালিত হয়ে আসছিল। বাংলাদেশে ২০১৯ সাল থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালনের ঘোষণা দেয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যাত্রী হয়রানী ও ভাড়া নৈরাজ্য চরমভাবে বেড়েছে। মানুষের যাতায়াতের নিরাপত্তা কমেছে। পথে পথে ছিনতাই, সড়কে ডাকাতি, দুর্ঘটনাসহ নানান আতংকের মধ্য দিয়ে আমাদের প্রতিদিনের যাতায়াতের পথ পাড়ি দিতে হয়। পরিবহনে বিশৃঙ্খলা ও অরাজকতা কিছুতেই থামছে না। অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহনের পর নানান খাতে সংস্কারের মধ্যদিয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করলেও হাজার হাজার মানুষের প্রাণহানী ও ভোগান্তি লাঘবে সড়ক পরিবহন খাতে কোন সংস্কারের উদ্যোগ নেয়নি। এসব প্রেক্ষাপটে এবারের “যাত্রী অধিকার দিবস” অনেক বেশি তাৎপর্য বহন করে।

মাহমুদুল হাসান রাসেল অর্থ সম্পাদক

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com