1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে বিশ্বে রোল মডেল: সুবিদ আলী ভূঁইয়া এমপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :  প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে। এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করন করে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য বয়ে এনেছে। আওয়ামীলীগ সরকার সবসময় শিক্ষা বান্ধব সরকার হিসেবে বিশ্বের কাছে রোল মডেল হয়ে আছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নতিতে শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টিতে সরকার কাজ করছে।

মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুবিদ আলী ভূঁইয়া বলেন, জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বগুণে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় আজ জয়বাংলা স্লোগান জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে দাউদকান্দি উপজেলার উত্তর সতানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন শেষে পৃথক তিনটি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৃথক তিনটি সুধী সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন খন্দকার,কুমিল্লা জেলা পরিষদ সদস্য জেবুন নেছা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসলাম মিয়াজী,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও দাউদকান্দি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,সুন্দলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মকবুল হোসেন,কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের মুক্তিযুদ্ধা বিষয়ক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ভূইয়া (কমল),বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন তালুকদার,গৌরীপুর বাজার কমিটির সাধারন সম্পাদক সফিউল বশর সুমন, পরিবহন ব্যবসায়ী বিল্লাল হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com