1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

আইসিসির মাসের সেরা সিকান্দার রাজা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি তার ছয়টি। এর তিনটিই এসেছে গত আগস্টে। বাংলাদেশের বিপক্ষে ১৩৫* ও ১১৭* আর ভারতের বিপক্ষে ১১৫। ছয় ম্যাচের মধ্যে তিনটি সেঞ্চুরি হাঁকানো সিকান্দার রাজাই আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার।

গত বছর পুরস্কারটি চালু হওয়ার পর রাজাই প্রথম জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে মাস-সেরা হলেন। আগস্ট মাসের সেরা পুরুষ ক্রিকেটারের প্রতিদ্বন্দ্বিতায় রাজার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

সময়ের অন্যতম সেরা দুই অলরাউন্ডারকে টপকে প্রথমবারের মতো মাসের সেরা হওয়ায় যারপরনাই উচ্ছ্বসিত রাজা, ‘আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারে আমি অবিশ্বাস্য রকমের সম্মানিত বোধ করছি। অনেক বেশি আনন্দিত জিম্বাবুয়ের প্রথম খেলোয়াড় হিসেবে পুরস্কার পাওয়ায়।’

জিম্বাবুয়ে দলের সতীর্থ ও কোচিং স্টাফ এবং দর্শকদের ধন্যবাদ জানিয়ে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, ‘তিন-চার মাসে ধরে যেসব টেকনিক্যাল স্টাফ এবং খেলোয়াড় আমার সঙ্গে ড্রেসিংরুমে ছিলেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা না থাকলে এই পুরস্কার অর্জন সম্ভব হতো না। আর সবশেষে ধন্যবাদ জানাতে চাই জিম্বাবুয়ের সব সমর্থককে, যারা শুভকামনা জানিয়েছেন। আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com