1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

আইসিসির মার্চের সেরা বাবর ও হেইন্স

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ছেলে ও মেয়েদের ক্রিকেটে মার্চ মাসের সেরা নাম ঘোষণা করেছে আইসিসি। ছেলেদের ক্রিকেটে গত মাসে সেরা ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আর মেয়েদের ক্রিকেটে সেরা হয়েছেন রেকর্ড সপ্তম বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার র‍্যাচেল হেইন্স।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন সংস্করণেই রান করেছেন বাবর। টেস্ট সিরিজে ৩৯০ রান করেছেন। এর মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৬ রান করে ড্র মানতে বাধ্য করেছেন অস্ট্রেলিয়াকে। এরপর মার্চে হওয়া দুই ওয়ানডেতে করেছেন ১৭১ রান। তার রানফোয়ারাই পাকিস্তানকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ এনে দিয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে তার ১১৪ রানের ইনিংসেই ৩৪৯ রানের লক্ষ্য ছুঁয়েছে পাকিস্তান।

এদিকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে ৮ ম্যাচে ৬১.২৮ গড়ে ৪২৯ রান করেছেন র‍্যাচেল হেইন্স। তার এমন দুর্দান্ত ফর্মই অপরাজিত থেকে বিশ্বকাপ জেতায় ভূমিকা রেখেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তার ১৩০ রান টুর্নামেন্টের গতিপথ ঠিক করে দিয়েছে। সেই ইংল্যান্ডের বিপক্ষেই অর্ধশতক দিয়ে শেষ করেছেন বিশ্বকাপ। সেমিফাইনালেও ৮৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। এ মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশ্বকাপে দারুণ খেলা সোফি একলস্টোন, লরা ভলভার্টও। কিন্তু হেইন্সের সঙ্গে পেরে ওঠেননি তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com