1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

আইসিটি আইনে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংবাদ প্রকাশের জের ধরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বাউফল সাংবাদিক এনামুল হক এনাসহ আরও ৩ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুজ্জামান ওরফে রিয়াদ খান (৪৩)।

বিবাদী এনামুল হক এনা বাউফল প্রতিদিন ডটকম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য। এ ছাড়াও একই মামলায় স্থানীয় আরও তিন সাংবাদিককে আসামি করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন দৈনিক কালবেলার বাউফল উপজেলা প্রতিনিধি জিএম মশিউর রহমান, বেসরকারি টেলিভিশন সময় টিভির স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন ও দৈনিক ভোরের আকাশের বাউফল প্রতিনিধি মো. ফিরোজ।

আদালত বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েনকে মামলা তদন্ত করার দায়িত্ব দিয়েছেন।

সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক সংগঠনের নেতারা।

বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ছিদ্দিকুর রহমান বলেন, আদালতে মামলা হয়েছে সেই সূত্র ধরে এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সেই ঘটনায় সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা, এটা খুবই দুঃখজনক। তিনি এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন বলেন, এভাবে সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা মানে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার শামিল। প্রকাশিত সংবাদে অসংগতি থাকলে সংক্ষুব্ধ ব্যক্তি সংশ্লিষ্ট পত্রিকায় প্রতিবাদ দিতে পারতেন। তিনি এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

ওসি শোণিত কুমার গায়েন বলেন, তার কাছে এখনো ওই মামলার অনুলিপি এসে পৌঁছায়নি। মামলা দিয়ে কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। দুটি মামলাই অধিকতর গুরুত্বসহকারে তদন্ত করে সঠিক প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com