1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

‘আংশিক’ যুদ্ধবিরতিতে যাওয়ার আভাস নেতানিয়াহুর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিজবিডি ডেস্ক: গাজার সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ‘আংশিক’ যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত থাকার আভাস দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যাতে সবাইকে না হলেও অন্তত কয়েকজন ইসরাইলি জিম্মিকে গাজা থেকে দেশে ফিরেয়ে আনা যায়।

তবে গাজায় যুদ্ধ অবসানের পথ সুগম করবে- এমন কোনো চুক্তিতে যেতে তিনি এখনো রাজি নন। রোববার ইসরাইলি টেলিভিশন স্টেশন চ্যানেল ফোরটিনকে দেওয়া সাক্ষাতকারে নেতানিয়াহু বলেছেন, আমাদের লক্ষ্য জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজায় হামাসের রাজত্ব নির্মূল করা।

আট মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। গাজা থেকে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়ে হাজার হাজার ইসরাইলি গত কয়েক মাসে বেশ কয়েকবার সড়কে নেমে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীদের মূল দাবি যেকোনো মূল্যে জিম্মিদের দ্রুত ফেরত আনা এবং দেশটিতে আগাম নির্বাচন।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পথ সুগম করার রূপরেখা প্রণয়ন করে তিন স্তরে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব করেন। সে সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন, ইসরাইল তাদের যুদ্ধবিরতি প্রস্তাবে ‘রাজি আছে’। কিন্তু নেতানিয়াহু বা ইসরাইলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রস্তাবে রাজি থাকার বিষয়ে কিছু বলেননি। বরং তারা বারবার বলেছেন, হামাসকে গাজা থেকে নির্মূল না করা পর্যন্ত ইসরাইল অভিযান অব্যাহত রাখবে।

সাক্ষাতকারে নেতানিয়াহু বলেন, গাজার সর্বদক্ষিণের নগরী রাফায় তাদের সেনা অভিযান শেষের দিকে। হামাসের বিরুদ্ধে তীব্র লড়াইও শেষের দিকে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হওয়ার পথে। যুদ্ধ চলছে, চলবে।

হামাসকে নির্মূল করার পর গাজা পরিচালনার জন্য একটি বেসামরিক প্রশাসন গঠন করতে চায় ইসরাইল।

নেতানিয়াহু বলেন, যদি সম্ভব হয়, তবে স্থানীয় ফিলিস্তিনিদের নিয়ে ওই প্রশাসন গঠন করা হবে। সেই সঙ্গে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ করতে ওই অঞ্চলের অন্যান্য দেশের সহায়তা নেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com