1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

অ্যাডভোকেট রাসেল রাফি’র দৈনিক স্বাধীন সংবাদ সম্মাননা পদক-২০২৫ অর্জন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি : আইনসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোঃ রাসেল আহমেদ রাফি ‘দৈনিক স্বাধীন সংবাদ সম্মাননা পদক-২০২৫’ অর্জন করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর শিশুকাল্যাণ মিলনায়তনে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান এবং জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন আকাশ-এর হাত থেকে অ্যাডভোকেট রাসেল রাফি এই সম্মাননা গ্রহণ করেন।

সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, অধ্যবসায় এবং পেশাদারিত্বের প্রতি এ সম্মাননা একটি অনন্য স্বীকৃতি। আইনাঙ্গন ও সমাজ উভয় ক্ষেত্রেই তাঁর ভূমিকা অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত তৈরি করেছে।

দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬” শীর্ষক আলোচনা সভার বিশেষ পর্বে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা পদকটি প্রদান করা হয়।

আইন পেশায় এটি নিঃসন্দেহে একটি গৌরবময় ও স্মরণীয় মাইলফলক। আমরা অ্যাডভোকেট মোঃ রাসেল আহমেদ রাফিকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অভিযাত্রায় তাঁর আরও সাফল্য কামনা করি।

এই পদক শুধুমাত্র একটি সম্মাননা নয়-একজন দায়িত্বশীল আইনজীবীর নৈতিক অবস্থান, মানবিক অঙ্গীকার এবং ন্যায়ের প্রতি অনড় অবস্থানের প্রতীক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com