1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং

অসহ্য গরমের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অসহ্য গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। ঠান্ডা বাতাসে জুড়িয়ে যাচ্ছে শরীর। সোমবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় দমকা হাওয়া বইছিল সিলেট নগরীতে। এর মধ্যে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় রাত ৯টার দিকে এক পশলা বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, রাত ৮টা ৫০ মিনিটের দিকে সিলেটের কোম্পানীগঞ্জে শুরু হয় বৃষ্টি। রাত ১০টার দিকে শুরু হয় শিলাবৃষ্টি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, ‘আগেই আমরা আভাস দিয়েছিলাম বৃষ্টির। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।’

সোমবার (১৭ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে দেশের তিনটি বিভাগে বৃষ্টির আভাস দেয়া হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজও দেশের ১৭টি জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী তিন দিন পর দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com