1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

অষ্ট্রেলিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শেষ ষোলর নক আউট পর্বে আজ অষ্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলো মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই অভিযান শুরু করলো তারা। শুরুর ৩৫ মিনিটে মেসির গোলের পর দ্বিতীয়ার্ধে আবারো গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার খেলার ৫৭ মিনিটে গোল করে দলকে ২-০র লিড এনে দেন জুলিয়ান আলভারেজ। অজিরা এ গোল হজম করে মূলত তাদের গোল কিপারের ভুলের কারণে। তারপরই অস্ট্রেলিয়া ৭৭ মিনিটে ১ গোল পরিশোধ করে।

২ গোল হজম করার পরই যেনো তেঁতে উঠে অষ্ট্রেলিয়ান শিবির। এর পরই তারা আর্জেন্টিনা শিবিরে আক্রমণ চালাতে থাকে। খেলার ঠিক ৭৭ মিনিটে সকারুরা সফল হয়। ক্রেইগ গডউইনের করা দারুন এক গোলে তারা খেলায় ফিরে আসে।

প্রথমার্ধ শুরু হয় মেসি ঝলকে। খেলার ৩৫ মিনিটে সরাসরি কিকে পরাস্ত করেন অজি গোলকিপারকে। এই ১ গোলের লিড নিয়ে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো মেসির আর্জেন্টিনা।

আজকের ম্যাচে নামার মধ্য দিয়ে অনন্য এক রেকর্ড করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই জাদুকর মাঠে নামার সঙ্গেই এক হাজারি ক্লাবে ঢুকে পড়লেন। পেশাদার ক্যারিয়ারে আজকের ম্যাচটি তার ১০০০তম ম্যাচ। আর এদিন শুরুটাও করলেন স্বরণীয়ভাবে গোল দিয়ে।

পোল্যান্ডের বিপক্ষের একাদশ থেকে কেবল এক পরিবর্তন নিয়ে আজকের একাদশ সাজিয়েছেন স্কালোনি। চোটের কারণে আজকে দলে নেই ডি মারিয়া। এ ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে যেতে চায় আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

এর আগেও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল লাতিন দলটি। এবার আরেকবার। তার আগে পরিসংখ্যানের দিকে চোখ বুলালে দেখা যায়, দুদলের মধ্যে আর্জেন্টিনাই এগিয়ে। বিস্তারিত জেনে নেওয়া যাক।

কাতার বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। তবে সৌদি আরবের কাছে হারার পর অনেকেই তাদের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু পরের দুই ম্যাচে দুর্দান্ত প্রতাপে ঘুরেরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। শেষ ষোলোর লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

অতীত ইতিহাস বলছে, ফুটবলে এই দুদল আগে মুখোমুখি হয়েছে মোটে ৭ বার। যেখানে আলবিসেলেস্তেদের ৫ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় মাত্র এক ম্যাচে। বাকি একটি ম্যাচ ড্র হয়েছিল।

দুদলের সবশেষ ম্যাচটি হয়েছে ২০০৭ সালে। যেখানে ১-০ গোলে জয়লাভ করে লাতিন আমেরিকার দেশটি। মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি অস্ট্রেলিয়ার।

১৯৮৮ সালে প্রথম দেখায় ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল ওশেনিয়া অঞ্চলের দেশটি। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি ২০০৫ সালে, ৪-২ গোলে।

আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ৭ বারের দেখায় সবচেয়ে বেশি গোল করেছে লিওনেল মেসির দেশ। তাদের ১৫ গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার গোল ৭টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com