1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম আর নেই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমের স্বামী মহিতুল ইসলাম আর নেই। আজ শুক্রবার ভোর ৩টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে অভিনেত্রী মুক্তি। তিনি আজ সকালে জানান, ‌‘আমার বাবা ভোর ৩ টা ১০ মিনিটে মারা গেছেন। বাবা নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওনাকে ক্ষমা করে দিয়েন।’

বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মুক্তি।

দীর্ঘদিন ধরে মহিতুল ইসলাম ব্রেনের সমস্যায় ভুগছিলেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

অভিনেত্রী আনোয়ারার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। মহিতুল ইসলাম ও আনোয়ারা দম্পতির এক সন্তান মুক্তি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com