1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

অবসরের সময় জানালেন ডি মারিয়া

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাতার বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা ছিল ডি মারিয়ার। তবে জাতীয় সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের অনুরোধে অবসর নেননি। কিন্তু আসন্ন কোপা আমেরিকার পর অবসর নেবেন বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

২০২৪ সালের জুন মাসে বসবে কোপা আমেরিকার আসর। এবারের আসর হচ্ছে যুক্তরাষ্ট্রে। ওই আসরের পরই ডি মারিয়া আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেবেন।

নিজের ইনস্টাগ্রামে পিএসজির সাবেক এই তারকা লিখেছেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি।’

কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ডি মারিয়া। ফাইনালে দারুণ একটি গোল করেন তিনি। আর্জেন্টিনার সবশেষ কোপা আমেরিকা জয়েও ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলটি করেন তিনি।

ফিনালিশিমাতেও গোল পেয়েছেন তিনি। শুধু আর্জেন্টিনার এই তিন শিরোপা জয়েই নয়, ২০০৮ সালে আর্জেন্টিনার অলিম্পিক পদক জয়ের ফাইনালেও গোল ছিল তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com