1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

অবশেষে বীরগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি জসিম গ্রেফতার.

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ভিকটিম উদ্ধারের ২দিন পর দিনাজপুরের বীরগঞ্জে নাবালিকা ধর্ষণ ও অপহরণ মামলার এজাহার নামীয় আসামি মতিফুলের পুত্র কুখ্যাত জসিম কে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ ও থানা সূত্রে জানা যায় শিবরামপুর ইউনিয়নের বোট বাজার এলাকার মন্নাস আলীর নাবালিকা মাদ্রাসা পড়ুয়া কন্যা (১৩) কে প্রতিবেশী দাদন ব্যবসায়ী মতিফুলের বিবাহিত ছেলে দুই সন্তানের জনক লম্পট জসিম (২৬) অপহরণ করে নিয়ে পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের মিরাটুঙ্গি গ্রামে জনৈক জামালের বাড়িতে আটক রেখে ধর্ষণ করে।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ব্যাপক অভিযান চালায়, এক পর্যায় ২৫ এপ্রিল’২৫ শুক্রবার দিবাগত গভীর রাতে মোহনপুরের ইউপি সদস্য ফরজ আলি অপহরণকারী জসিমকে লুকিয়ে রেখে অপহিতা ও ধর্ষিত নাবালিকা মাদ্রাসা ছাত্রী তথা ভিকটিম কে থানায় পৌছে দেয়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় ২৩(৪)২৫ নম্বর অপহরন ও ধর্ষন মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানান ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ভিকটিম উদ্ধারের ২ দিন পর প্রধান অভিযুক্ত জসিম গ্রেফতার হওয়ায় এলকায় স্বস্তি ফিরেছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে কোনো অপরাধ দমনে থানা পুলিশ তৎপর হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com