1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

অবশেষে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাইকমিশন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাইকমিশন।

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছিল, ঢাকার নির্দেশের পর সেই ছবি ফেসবুকের কাভার পেজ থেকে নামিয়ে ফেলেছে পাকিস্তান হাইকমিশন।

রবিবার দুপুুরের দিকে পাকিস্তান হাইকমিশন কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা তুলে ফেলে।

গত বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। তারপর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয়ে যায় তোলপাড়।

গতকাল শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার পাকিস্তান হাইকমিশনকে ফেসবুক পেজ থেকে পতাকার ছবি নামিয়ে নিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com