1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

অপু-জয়ের এক মিনিটের জন্য খরচ তিন লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অনেকেই বলে থাকেন যে বাংলাদেশি সিনেমায় বাজেট বড় ফ্যাক্ট। কিন্তু ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার এক মিনিটের দৃশ্যের জন্য যত খরচ করেছেন তা সত্যিই প্রমাণ করে যে বাংলা সিনেমা এখন বড় বড় বাজেটে এগুচ্ছে। সিনেমার গল্পের প্রয়োজনে নির্মাতারা সব সময়ই সেরাটা দেয়ার চেষ্টা করেন।

এ কারণে সময় নিয়ে দীর্ঘদিন ধরে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছিলেন নির্মাতা সোলাইমান লেবু। বিশাল বাজেটের এই সিনেমাটির একটি গানে মাত্র এক মিনিটের একটি দৃশ্যের জন্য তিন লাখ টাকা পর্যন্ত ব্যয় করেছেন নির্মাতা।

সিনেমার নায়ক জয় চৌধুরী গণমাধ্যমকে জানান, এফডিসির ঝরনা শুটিং স্পটে দীর্ঘদিন ধরে কাজ হয়নি। এদিকে আমাদের সিনেমায় ‘পাগল মন’ শিরোনামের একটি গানের শুটিংয়ের জন্য এফডিসির এই স্পটটি নির্ধারণ করা হয়। এ কারণে গানটির দৃশ্য ধারণের জন্য বিভিন্নভাবে স্পটটি সাজানো হয়েছে।

নায়ক আরো জানান, স্পটটিতে থাকা কৃত্রিম গাছগুলো রঙ করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। নতুন করে কৃত্রিম ঘাস লাগানো হয়েছে। যে কারণে রঙিন হয়ে ওঠেছে চারপাশ। জয় জানান, সেটটি বানাতে সব মিলিয়ে ৩ লাখ টাকা খরচ হয়েছে। আর এমন সুন্দর পরিবেশে শুটিং করে অপু দি ও আমি দু’জনই শান্তি পেয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com