1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই বৈষম্য দূরীকরণের মূল শর্ত: স্পিকার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই বৈষম্য দূরীকরণের মূল শর্ত।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানী ঢাকার রেডিসন ব্লু হোটেলে ব্র্যাক ব্যাংক আয়োজিত গ্লোবাল এ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি) এর বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, জিএবিভি নেটওয়ার্ক ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন আনয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে জিএবিভি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আর্থিক খাতসমূহে টেকসই উন্নয়ন ধারণা সরকারি বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই দেশের সুবিধাবঞ্চিত এবং অনগ্রসর জনগোষ্ঠীকে সকল চাহিদা বিবেচনায় নিয়ে ব্যাকিং সেক্টরে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। মূল্যবোধভিত্তিক ব্যাংকিং দেশে একটি সহনশীল সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্পিকার বলেন, সর্বসাধারণের মঙ্গলের জন্য বিনিয়োগ করতে হবে। ব্যাংকিং সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে নৈতিকতা, প্রচলিত আইন ও নীতিকে অগ্রাধিকার দিতে হবে। তামাকের পরিবর্তে টিকা, জীবন রক্ষাকারী ঔষুধ, নবায়নযোগ্য শক্তি এবং জলবায়ু পরিবর্তনে বিনিয়োগ উদ্বুদ্ধ করতে হবে।

মূল্যবোধভিত্তিক ব্যাংকিং নিয়ে আয়োজিত জিএবিভি এর এই সম্মেলনে ৪৩টি দেশ থেকে আগত জিএবিভিএর সদস্য, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com