1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম সময় হওয়া উচিত। নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কারের গতিই সিদ্ধান্ত দেবে কত তাড়াতাড়ি নির্বাচন হবে।

উল্লেখ্য, জলবায়ু বিষয়ক কপ২৯ শীর্ষ সম্মেলনে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন ড. ইউনূস। তার এক ফাঁকে ক্ষুদ্রঋণের জনক ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস ওই সাক্ষাৎকার দেন।

তিনি বলেন, দেশকে তিনি একটি গণতান্ত্রিক ভোটের পথে নিয়ে যাবেন। তিনি আরও বলেন, আমরা এই প্রতিশ্রুতিই দিয়েছি। প্রতিশ্রুতি দিয়েছি যে, যত তাড়াতাড়ি আমরা প্রস্তুত হবো,তত তাড়াতাড়ি নির্বাচন হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনা করবে। দ্রুততার সঙ্গে সম্ভাব্য সাংবিধানিক সংস্কার, পাশাপাশি সরকার, পার্লামেন্ট এবং নির্বাচনী আইনের ধরণের বিষয়ে দেশকে দ্রুতই একমত হতে হবে।

ড. ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার। ফলে আমাদের মেয়াদ যতটা সংক্ষিপ্ত সম্ভব তা হওয়া উচিত।

ছাত্রদের নেতৃত্বে ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয় ড. ইউনূসকে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথার বিরুদ্ধে রাস্তায় নামেন লাখো লাখো ছাত্র জনতা। তাতে শেখ হাসিনার ১৫ বছরের ক্ষমতার তখত উড়ে যায়। এতে নিত হন কমপক্ষে ৭০০ মানুষ। তারপর ৫ই আগস্ট তিনি পালিয়ে ভারতে চলে যান। এরপর দেশ এক অস্থিতিশীলতার মুখে পড়ে।

ড. ইউনূস বলেন, স্থিতিশীলতা নিয়ে যেকোনো সরকার সচেতন থাকে। আমরাও আছি। আমরা আশাবাদী- এটা চিহ্নিত করে আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ করতে পারবো। বিপ্লবের পর মাত্র তিন মাস সময় পাড় হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com