1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি

অন্তর্বর্তীকালীন সরকারের যে সংষ্কার ভাবনা তার সাথে বিএনপির ৩১ দফার অনেক মিল রয়েছে-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংষ্কার ভাবনা তার সাথে বিএনপির ৩১ দফার অনেক মিল রয়েছে। তিনি বলেন, ৩১ দফা বিএনপির পূর্ববর্তি ২৭ দফারই বিকশিত রূপ, যা ২০২৩ সালে বিএনপি ও বিএনপির সাথে যুগপৎভাবে আন্দোলনকারী সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাসাপেক্ষে প্রণীত হয়েছিল। এর মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা প্রতিফলিত হয়, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এদেশের জন সাধারণের সামনে প্রথম এনেছিলেন এবং যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টুয়েন্টি-থার্টির মাধ্যমে জন সাধারণের কাছে তুলে ধরেছিলেন। এ্যানী ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ।

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপিসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী ইএসডিও’র জয়নাল আবেদীন অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও বলেন,৩১ দফা বাস্তবায়ন হলে কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করার সুযোগ পাবে না। আগামী নির্বাচনের মধ্য দিয়ে এদেশে এই ৩১ দফা বাস্তবায়িত হলে আর কোনো দিনই ফ্যাসিবাদ আসতে পারবে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম হিরা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

অন্যান্য বক্তারা বলেন, জনসম্প্রীতি থেকে শুরু করে দেশের রাজনৈতিক কাঠামো সুগঠিত করার অন্যতম অবলম্বন ৩১ দফা। দলমত নির্বিশেষে সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে এ দফাগুলো পূরণ করতে এগিয়ে আসলে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব হবে।
কর্মশালায় রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ টি দফা বিষয়ে জেলা উপজেলা থেকে আগত বিএনপিসহ সংগঠনটির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আলোচনা করেন প্রশিক্ষকেরা। এছাড়াও ছিল প্রশ্নোত্তর পর্ব।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com