1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

অনেকদিন হলো চিঠি আর লিখি না

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৫৭ বার দেখা হয়েছে

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি :  অনেকদিন হলো চিঠি লেখা হয় না। আত্মীয় স্বজন, বন্ধুর, কাছে লিখতাম, কেমন আছেন ?? কি খবর? সেই চিঠি লেখাই যেন ভুলে গেছি। আধুনিক ডিজিটাল যুগে মোবাইল চলে আসায় সকলের হাতের মুঠোয় মোবাইল ফোন। মেবাইল ফোন করলেই জানা যায়, খবরা, খবর । তাই অনেকদিন হলো আর চিঠি লিখা হয় না। বিজ্ঞানের এক অবীষ্মরণীয় আবিষ্কার, এই মোবাইল ফোন। যেন আধুনিক এই মোবাইল মূলত এখন সকল যোগাযোগের মাধ্যম। বাজারে মোবাইল আসার পর থেকেই চিঠির ব্যবহার কমতে থাকে। খুব প্রয়োজনীয় সরকারি অফিস আদালত নোটিশ বা সরকারি কোনো পত্র ডাকযোগে, লিখা হয়। তাছাড়া চিঠির ব্যবহারই নাই বললেই চলে ।

 

এখনকার, ছোট্ট সোনামণিরা জানেনা, চিঠি কি জিনিস ?? সকলেই জানে মোবাইল করলেই খবরটা জানা যাবে । ছোট বাচ্চাটা হয়তো জানেই না যে চিঠি কিভাবে লিখতে হয়, চিঠির জন্য, কোথায় থেকে সেই খাম কিনতে হয় ?? কোথায় সেই চিঠিটা ফেলতে হয় । খামের মুখটা কিভাবে লাগাতে হয়। ছোট্ট শিশু মোবাইল ফোনের ব্যবহার তাদের সামনে সবসময় দেখে হয়তো তারাও মোবাইল করা শিখে নিয়েছে। অদুর ভবিষ্যতে আরো আধুনিক কিছু আবিষ্কার হবে। কিন্তু ডাক বিভাগ তার কর্ম ব্যবস্থাতা কমে গেছে । ডাক পিয়ন, দরজায় নক করত, আপনার চিঠি আছে, অনেকদিন হলো কেউ আর, চিঠি লিখে না। চিঠি আসে না। একটা চিঠির মাঝে লুকিয়ে থাকে অনেক কিছু। হাসি, আনন্দ, ভাল, মন্দ, আশা- ভালোবাসা, সুখ-দুঃখ আনন্দ বেদনা, সেই, চিঠিটা পাওয়ার পর, সেই অনুভুতি, এখন আর পাওয়া যায় না। কারণ চিঠি তো লিখা হয় না। আত্মীয় আছে, বন্ধু আছে। কে লি লিখবে চিঠি?? অনেকদিন হলো চিঠি লিখি না আমি ও। রাস্তার পাশে যেখানে চিঠিটা ফেলতাম ডাকবাক্সের চিঠির বাক্সটা ও আজ মরিচে ধরে গেছে। একে রং করারও যেন কেউ নেই। সেই বাক্সে তালা ছিল সে তালাটাও নেই। হয়তো কেউ আর চিঠি লিখে না তাই তার যত্ন নেওয়া হয় না। সেই ডাকপিয়ন ও আসে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com