1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

অনন্য এক রেকর্ডের সামনে ধোনি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিন অধিনায়ক হিসেবে আইপিএলে ২০০তম ম্যাচ খেলতে নামবেন তিনি।

অধিনায়ক হিসেবে আইপিএলে এত ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড আর কারো নেই। তার সাফল্যের খাতা রীতিমতো ঈর্ষণীয়। আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক ধোনি। তার নেতৃত্বে তিন বার ট্রফি জিতেছে দল।

শুধু তাই নয়, গত বছর ছাড়া প্রত্যেক বারই চেন্নাই প্লে অফে উঠেছে। এবারো তারা সবার আগে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। ১১টি ম্যাচের ৯টিতেই জিতেছে চেন্নাই।

এর আগে যে ১৯৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি, তার মধ্যে ১১৯টি ম্যাচে জিতেছে তার দল। হেরেছে ৭৯টি ম্যাচে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। জয়ের শতাংশের হিসেবে তার সাফল্যে হার ৬০.১০, যা কোনো অধিনায়কের নেই। রোহিত শর্মা সামান্য পিছনে রয়েছেন (৫৯.৫২)। তৃতীয় স্থানে শচীন টেন্ডুলকার (৫৮.৮২)।

চেন্নাই আইপিএল থেকে নির্বাসিত হওয়ার পর অধুনালুপ্ত রাইজিং পুনে সুপার জায়ান্টে যোগ দিয়েছিলেন ধোনি। সেখানেও প্রায় বেশির ভাগ সময়েই অধিনায়কত্ব করেছেন। তবে শেষের দিকে তাকে সরিয়ে স্টিভ স্মিথকে অধিনায়ক করা হয়।

চেন্নাই আইপিএলে ফেরার পর ফের ধোনিকে নেতৃত্বের পদে বসানো হয়। ২০০৮ থেকে এখন পর্যন্ত প্রতিটি মৌসুমেই চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন ধোনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com