1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

অজিদের বিপক্ষে মাঠে নামার আগে চাপে মেসিরা, দলে বদলের ইঙ্গিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাতার বিশ্বকাপে দুরন্ত প্রত্যাবর্তন করেছে নান্দনিক ফুটবলের দেশ আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ হেরেও তারা বাকি ২ ম্যাচ দাপটের সঙ্গে জিতে নকআউটে পৌঁছে গেছে। এবার প্রি-কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় আজ শনিবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে আরও বড় চ্যালেঞ্জ নিয়ে লড়াই শুরু করবেন লিওনেল মেসিরা।

যদিও ফুটবলের শক্তি, অভিজ্ঞতা ও পরিসংখ্যানে আর্জেন্টিনার চেয়ে অনেকটাই পিছিয়ে অস্ট্রেলিয়া। তবুও অজিদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ চাপে আছে মেসিরা। তার বড় কারণ ডি’ মারিয়ার চোট। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাঝপথেই তুলে নিতে হয়েছে ডি’ মারিয়াকে। আর ম্যাচের আগের দিন শুক্রবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘ডি’মারিয়ার শারীরিক অবস্থা ভালোই রয়েছে। আশা করি ও খেলতে পারবে। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ধারণা আমার কাছে নেই।”

তবে নকআউট পর্বের প্রথম ম্যাচেই ডি’ মারিয়াকে না পাওয়া গেলে, নিঃসন্দেহে বড় ধাক্কা হবে আর্জেন্টিনার জন্য।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে কিছু বদলের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন, “আমাদের ম্যাচগুলো লক্ষ্য করলে দেখবেন, আমি বারবার একই ফুটবলারদের খেলাই না। সবার আগে প্রতিপক্ষকে দেখি এবং সেই অনুযায়ী দল সাজাই। পর পর দু’ম্যাচে একই প্রথম একাদশ নামানো আমার কাছে কাছে বিরল ব্যাপার। দলের প্রত্যেকে ভালোই জানে তাদের কী করতে হবে। প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাই। দরকার না হলে একই একাদশ খেলাব না।”

পোল্যান্ডকে যে স্ট্র্যাটেজিতে হারিয়েছেন, অস্ট্রেলিয়াকেও সেই স্ট্র্যাটেজিতেই বোতলবন্দি করতে চান স্কালোনি। তার দাবি, “পোল্যান্ডের মতোই খেলবে ওরাও (অস্ট্রেলিয়া)। বল আমাদের পায়ে থাকবে। কিন্তু মাঠের অনেকটা জায়গাজুড়ে ওদের ফুটবলাররা খেলবে। ওরা দ্রুতগতির দল। লম্বা সেন্টার ব্যাক রয়েছে। আমরা বক্সের কাছাকাছি ফাউল করতে চাই না।”

এ দিকে নকআউটে লিও মেসি কী ম্যাজিক দেখান, তার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com