1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

অগ্নিনিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিসের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমঝোতা স্বাক্ষরিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা জোরদার করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১ জানুয়ারি ২০২৪ বিকেল ৩ ঘটিকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব শাহ রেজওয়ান হায়াত উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পর্যায়ক্রমে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেসব প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম স্থাপনের ব্যবস্থা করবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মহাপরিচালকগণ বক্তব্য রাখেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব শাহ রেজওয়ান হায়াত তাঁর বক্তব্যে এই গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতার জন্য ফায়ার ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডেফন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “আমাদের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে আজকে যারা প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী তারা। একসময় তাদেরই হাতে থাকবে বাংলাদেশের নেতৃত্ব। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেছেন; সেই সময় আজকের প্রাথমিক শিক্ষার্থীরাই দেশের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হবেন। তাদেরকে অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা গেলে বাংলাদেশের নিরাপত্তা বলয় অনেক বেশি নির্ভরযোগ্য ও সুদৃঢ় হবে বলে আমি আশা প্রকাশ করছি।”

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম আনসারুজ্জামান ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মোঃ রেজাউল করিম, পিএসসিসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com