1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান

‌‘বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবো’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর দু’জন খুনি বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন। সেই সব দেশের সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবো। একইসঙ্গে বাকি দুই খুনির খোঁজ পাইনি। তাদের খোঁজ চলছে। তাদের খোঁজ পেলে বিচারের মুখোমুখি করা হবে।

রোববার (১৫ আগস্ট) রাজধানীর ধোলাইপাড় মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত স্মরণসভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এবং ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলা করে জঙ্গিরা নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিলো। শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদের বিচারের আওতায় এনে বিচার করেছি। একই সঙ্গে জঙ্গিদের নিয়ন্ত্রণে এনেছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশকে পাকিস্তানে ফিরিয়ে আনতে চেয়েছিলো। তাদের স্বপ্ন ধ্বংস হয়ে যায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসার পর।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান সালমা হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবিব, কদমতলী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূর হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ, ডিএমপির ওয়ারি জোনের এডিসি কাজী রোমানা নাসরিনসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com