1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারী দিবসে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট কূটনীতিকদের ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের অনুরোধ  শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু, মর্গে লাশ ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা রমজানে আল-আকসা বন্ধের ঘোষণা ইসরায়েলের, জুমার নামাজ বাতিল ত্যাগ ও মানবসেবার স্বীকৃতি—রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন সাজ্জাদুর রহমান মামুন রমজানের আলোয় ‘শখ ও সানন্দা’র ইফতার ও আলোচনা সভা ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে জয়নাল আহমেদ চৌধুরী, শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ

৮৪ রানে অল আউট বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে আরও একটি লজ্জা উপহার দিল বাংলাদেশ দল। সপ্তম আসরের ৩০তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাদের এটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৬ সালের ২৬ মার্চ ভারতের কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫.৪ ওভারে ৭০ রানেই অলআউট হয় বাংলাদেশ।

মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার গতির মুখে পড়ে একে একে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। প্রথম ৩ ওভারে ১৪ রানে টাইগারদের প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান রাবাদা।

এরপর বাংলাদেশ শিবিরে আঘাত হানেন পেসার আনরিচ নর্টজে। তার শিকার হয়ে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

১২তম ওভারে প্রথম বোলিংয়ে এসে টাইগার শিবিরে আঘাত হানেন প্রোটিয়া লেগ স্পিনার তাবরিজ শামসি। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার লিটন দাস। দলীয় ৪৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ২৪ রান করেন লিটন।

এরপর ১৬তম ওভারের দ্বিতীয় বলে শামসির শিকার হন শামিম হোসেন। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেনে সাকিবের পরিবর্তে বিশ্বকাপে অভিষেক হওয়া এই তরুণ ব্যাটার। দলীয় ৬৪ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২০ বলে ১১ রান করার ‍সুযোগ পান শামিম।

১৮তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরেন পেসার তাসকিন আহমেদ। তার বিদায়ে ৭৭ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: //ওভারে// ( মেহেদি হাসান ২৭, লিটন দাস ২৪, শামিম হোসেন ১১; কাগিসো রাবাদা ৩/২০, তাবরিজ শামসি ২/২১)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com