1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে

২৮ স্ত্রী নিয়ে বৃদ্ধের বরযাত্রা!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তথ্য প্রযুক্তির যুগে বিশ্ব এখন হাতের মুঠোয়। সামাজিক যোগাযোগামাধ্যমের কল্যাণে নানা প্রান্তের খবর মুহূর্তেই পাচ্ছি। গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি অনেক অদ্ভুত খবরও আমাদের চোখে পড়ে।

সম্প্রতি এমনি একটি অদ্ভুত খবরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বলা হয়, এক ব্যক্তি ৩৭তম বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। সবচেয়ে মজার বিষয়, বৃদ্ধের বরযাত্রায় উপস্থিত ছিলেন তার ২৮ স্ত্রী, ৩৫ সন্তান ও ১২৬ নাতি-নাতনি।

যদিও ঘটনাটি কোথায় ঘটেছে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি এই খবরের সত্যতা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করছেন। পাশাপাশি একবিংশ শতাব্দীর এই সময়ে এসে এমন ঘটনার নিন্দাও চলছে। তবে নেটিজেনদের কেউ কেউ বিষয়টি নিয়ে নানা মজার মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, ‘পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে সাহসী মানুষ।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘যারা সিঙ্গেল রয়েছেন তাদের এই ব্যক্তির কাজ দেখে মরে যাওয়া উচিত।’

এদিকে একই রকম আরেকটি ঘটনা সম্প্রতি আলোচনায় আসে। ৬৬ বছর বয়সি জিম্বাবুয়ের এক ব্যক্তি ১৬টি বিয়ে করেছেন। তার সন্তান সংখ্যা ১৫১ জন। এরপরও ১৭তম বিয়েতে আগ্রহী তিনি।

মিশেক মায়েন্দে নামের এই ব্যক্তির কোনো কাজ করেন না। তার সন্তানদের অনেকেই সরকারি চাকরি করেন। তা দিয়েই খেয়ে পরে বেঁচে আছেন মিশেক। তার দাবি, তার মূল কাজ স্ত্রীদের সন্তুষ্ট রাখা। তিনি শেষ বিয়েটি করেছেন ২০১৭ সালে। তার লক্ষ্য ১০০ বিয়ে করবেন ও ১০০০ সন্তানের বাবা হবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com