1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

২৫০ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে বিনা ভোটে জয়ী হওয়ার সংখ্যা অনেক বেশি। সব ধাপ মিলিয়ে চেয়ারম্যান পদে এখন পর্যন্ত ২৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। এর মধ্যে শুধু তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের ১০০ জন একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ১০০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং নারী সদস্য পদে ১৩২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার তৃতীয় ধাপের নির্বাচনে ইউনিয়ন পরিষদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এরপরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা চূড়ান্ত করা হয়।

এ ব্যাপারে এস এম আসাদুজ্জামান জানান, প্রার্থিতা প্রত্যাহারের পর চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৪ হাজার ৪০৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ১০৫ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।

এর আগে দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৮১ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২০৩ জন নির্বাচিত হয়েছেন। বহু দলের প্রার্থী অংশ নিলেও চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।

গত ২১ জুন প্রথম ধাপে ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপির ভোট হয়েছে। তৃতীয় ধাপে ১০০৪ ইউপির ভোট হবে ২৮ নভেম্বর। ৮৪০ ইউপিতে চতুর্থ ধাপের ভোট হবে ২৩ ডিসেম্বর।

এবার হচ্ছে দশম ইউপি নির্বাচন। এর আগে ১৯৭৩, ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ও ২০১৬ সালে ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com