1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মামলা মাথায় নিয়েও বহাল তবিয়তে! বদলি বাণিজ্যের অভিযোগে অভিযুক্তদের বিএনপিতে প্রভাব বিস্তারের চেষ্টা আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল, কোটা আন্দোলনের প্রথম শহীদের বিচার ঘিরে দেশজুড়ে নজর নেপালে আজ সাধারণ নির্বাচন: জেন–জি আন্দোলনের পর প্রথম ভোটে নজর ভবিষ্যৎ রাজনীতিতে পদ্মা সেতুর সামনে থেকে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয়ে উদাহরণ স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: দাউদকান্দিতে মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ তেহরানে আবারও ইসরায়েলের হামলা, ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো লক্ষ্যবস্তু দাবি খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট

১৪টি আইপি টিভিকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রথম পর্যায়ে নিবন্ধনের জন্য ১৪টি ইন্টারনেট প্রটোকল টেলিভিশনকে (আইপি টিভি) নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। সোমবার (৮ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

যেসব আইপি টিভি নিবন্ধনের অনুমতি পেয়েছে সেগুলো হলো- মুভিবাংলা টিভি, জাগরণ টিভি, রূপসী বাংলা টিভি, হার্নেট টিভি, মাটি এন্টারটেইনমেন্ট টিভি, ফ্লিক্স আরকে টিভি, রাজধানী টিভি, ভয়েজ টিভি, জে এ টিভি, নিউজ২১ বাংলা টিভি, জাগরণী টিভি, সবেহপ্রাইম টিভি, দেশবন্ধু টিভি ও সিএইচডি নিউজ২৪ টিভি।

নিবন্ধনের শর্তে বলা হয়েছে, অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা ও পরিপত্র বা নির্দেশনা অনুসরণ করতে হবে।

এতে বলা হয়, আইপি টিভিগুলোকে বিদ্যমান কপিরাইট আইনের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে। এ আইনের কোনো ধারা যাতে লঙ্ঘিত না হয়, সে দিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। বাংলাদেশের বিদ্যমান সেন্সরশিপ যথাযথভাবে মেনে চলতে হবে।

শর্তে আরও বলা হয়, সরকার থেকে প্রবর্তিত আইন বা বিধি-বিধান অনুসরণ করে নিবন্ধনের জন্য কমিশন থেকে নির্ধারিত হারে নিবন্ধন ফি, বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com