1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

১০ দিনেই ডেঙ্গু আক্রান্ত সাড়ে ১০ হাজার, ৫৮ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : চলতি মাসে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। প্রথম দশ দিনে আক্রান্ত ও মৃত্যু চলতি মৌসুমের যেকোনো মাসের প্রথম দশ দিনের রেকর্ড ছাড়িয়েছে।

জনস্বাস্থ্যবিদদের আশঙ্কা, এভাবে বাড়তে থাকলে জানুয়ারি মাস পর্যন্ত ডেঙ্গুজ্বরের সংক্রমণ চলতে পারে।

জানা গেছে, চলতি মাসের প্রথম দশ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাড়ে ১০ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫৮ জনের। অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু নতুন করে বাড়তে থাকে। জ্বরে আক্রান্তরা ডেঙ্গু আতঙ্কে ছুটছেন হাসপাতালে।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, বৃষ্টি কমে এডিস মশার প্রজনন অনুকূল পরিস্থিতি বিরাজমান থাকায় ডেঙ্গুজ্বরের প্রকোপ কমতে দেড় থেকে দুই মাস লাগবে। তাছাড়া মশানিধন কার্যক্রমও জোরালো নয় বলছেন তারা। তাই এডিস মশার প্রজনন প্রবণ স্থানগুলো চিহ্নিত করে একযোগে মশানিধনে জোর কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, ডেঙ্গু জ্বর এখন আর সিজনাল রোগ নয়, এটি এখন বছর জুড়েই থাকবে বলে মনে হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু আগে বলা হতো সিজনাল রোগ, এপ্রিল-মে মাসে শুরু হয়ে শেষ হতো সেপ্টেম্বর-অক্টোবরে। কিন্তু এখন দেখা যাচ্ছে, কম-বেশি ডেঙ্গু সারা বছরই থাকছে। যদিও শীতে ডেঙ্গু কমার কথা, তবে গত বছর কিন্তু শীতেও ডেঙ্গু ছিল। ফলে আমাদের ভয়—এবারও কমবে কি না; কারণ ডেঙ্গু তো বাড়ছেই। এ বছরও শীতে কমবে কি না তা বলা যাচ্ছে না। এই মেডিসিন বিশেষজ্ঞ বলেন, শীতে ডেঙ্গু না বাড়লেও কম-বেশি থাকবে। তবে সচেতন থাকতে হবে। সময়মতো চিকিৎসা নিতে হবে। জ্বর হলেই সেটি ডেঙ্গু জ্বর কি না, তা নিশ্চিত হতে জ্বরের প্রথম বা দ্বিতীয় দিনেই এসএস-১ পরীক্ষা করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com