1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেস্তে গেল—নেতানিয়াহুর ফোনকল নিয়ে ইরানের অভিযোগ *রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু*

স্বামী-স্ত্রী দুজনের ওপরই পাশবিক যৌন নির্যাতন চালাল চার তরুণ!

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পঞ্চগড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ ও তার স্বামীকে বলাৎকারের ঘটনা ঘটেছে। প্রতিবেশী চার যুবকের নির্যাতনের শিকার হন এই দম্পতি। সোমবার বিকেলে ভুক্তভোগী পরিবার পঞ্চগড় সদর থানায় দুটি মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই চার যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিরা হলো জগদল দক্ষিণ গোয়ালপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে জয়নুল হক (২৫), একই এলাকার এন্তাজুল ইসলামের ছেলে রনী ইসলাম (২৪), শহিদুল ইসলামের ছেলে নুর হোসেন (২১), আব্দুল মালেকের ছেলে শাহিন হোসেন (২১)।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার ওই চার যুবক প্রতিবেশী ওই দিনমজুরকে চা পাতা তোলার জন্য ডেকে তোলে। পরে একটি চা বাগানে নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই চার যুবক তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। একপর্যায়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বলাৎকার করে। এই ফাঁকে জয়নুল ওই দিনমজুরের ঘরে ঢুকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ধর্ষণ করে। সোমবার সকালে বিষয়টি তারা পরিবারের লোকজনকে অবহিত করেন। পরে স্থানীয়রা ওই চার যুবককে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনার পর অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে ওই ভুক্তভোগী বাদী ওই চার যুবককে আসামি করে পর্নোগ্রাফি আইনে একটি মামলা এবং তার স্ত্রী জয়নুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ বলেন, ‘এ ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। এ ঘটনার সাথে অন্যকোনো যোগসূত্র আছে কি-না তা জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com