1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

স্ত্রী-শ্যালিকাকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ময়মনসিংহে নারী পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তারা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাটা কান্দাবাড়ি গ্রামের রইজ উদ্দিনের ছেলে ইউসুফ মিয়া (২৬) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মসলেম শেখের ছেলে রাব্বিল শেখ (২৮)।

ময়মনসিংহ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪’র মিডিয়া অফিসার আনোয়ার হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের আজিজুল হকের দুই মেয়ে কুলসুমা আক্তার (২২) ও সুরাইয়া আক্তারকে (১৯) ভারতে পাচার করে এই চক্র। কুলসুমকে প্রেমের ফাঁদে ফেলে ইউসুফ প্রথমে বিয়ে করে, পরে মোটা অংকের লোভ দেখিয়ে ভারতে পাচার করে। এ কাজে তাকে সহযোগিতা করে রাব্বিল শেখ।

গত ৫ জুন আজিজুল হক শ্রীপুর থানায় একটি মামলা করলে র‌্যাব বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে পাচার চক্রে জড়িত ইউসুফকে বাড়ি থেকে শুক্রবার রাতে এবং রাব্বিল শেখকে শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ২৪ হাজার টাকাসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে মানব পাচারকারী এই চক্রটি ৩৫ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নারী পাচার করে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com