1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

সুপার ফোর : টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলংকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই। আজ তজেকে শুরু হচ্ছে সুপার ফোর পর্ব। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বি গ্রুপ থেকে উত্তীর্ণ দুই দল শ্রীলংকা ও আফগানিস্তান।

শুরুতেই টস পর্ব। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা।

আফগানিস্তান ও শ্রীলংকা ছাড়াও সুপার ফোরে উঠে এসেছে ভারত ও পাকিস্তান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সুপার ফোরে চার দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট তালিকার সেরা দুই দল যাবে ফাইনালে।

লংকানদের জন্য আজকের লড়াইটা প্রতিশোধের। আর আফগানিস্তানের চ্যালেঞ্জ দাপট ধরে রাখার। দুই ম্যাচে তারা যেভাবে পারফরম্যান্স করেছে তাতে ক্রিকেটবোদ্ধারা ভারত ও পাকিস্তানকেও সতর্ক থাকতে বলেছেন।

আফগানদের পারফরম্যান্সে এবার শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে তাদের। কিন্তু দলের অধিনায়ক মোহাম্মদ নবী এত দূর চিন্তা করছেন না।

নবী বলেছেন, ‘ফাইনাল অনেক দূরের চিন্তা। আমাদের সামনে প্রতিপক্ষ শ্রীলংকা। যাদেরকে নিয়েই আমরা ভাবছি। আমরা তাদের হারালেও সতর্ক। কারণ তারা বাংলাদেশকে হারিয়ে এখানে এসেছে। জয়ের চিন্তা করছি। সেভাবেই নিজেদের উজার করে দেব।’

প্রথম ম্যাচ আফগানদের কাছে হেরে লংকানরা পথ ভুলেছিল। বাংলাদেশকে হারিয়ে আবার ফিরে এসেছে দারুণভাবে। দলটির অধিনায়ক দাসুন শানাকার কণ্ঠে প্রতিশোধের ভাষা নেই। বরং আফগানিস্তানকে সমীহ করে এগিয়ে যাওয়ার জয়গানই গাইছেন তিনি।

শানাকা বলেন, ‘আফগানিস্তান কতটা শক্ত প্রতিপক্ষ আমরা দেখেছি। আমাদেরকে বাড়তি সতর্কতা দেখাতেই হবে। এই ম্যাচটি আমাদের নতুন করে শুরু করতে হবে। ছেলেরা জিততে আত্মবিশ্বাসী। সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। আশা করছি নিজেদের ভুলগুলো শুধরে সামনে এগিয়ে যেতে পারব।’

পরিসংখ্যানের বিচারে এখনো এগিয়ে আছে লংকানরা। কিন্তু অভিজ্ঞতায় আফগানিস্তান টইটুম্বুর। নবী, রশিদ, মুজিব, নাজিবুল্লাহ নিজেদের দিনে সেরা। অন্যদিকে শানাকা, মেন্ডিস, কুরুনারত্নে, রাজাপাকসে অভিজ্ঞতার বিবেচনায় পিছিয়ে থাকলেও শক্তি ও সামর্থ্যে সমানে সমান।

আজকের লড়াইটা একপেশে না হয়ে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই অনুমান করা যায়। নিজেদের সামর্থ্য অনুসারে কেউ কাউকে ছাড় দেবে না বলেই ধরে নেয়া যায়। কারণ এ পর্বে যে দল জিতবে তারাই ফাইনালের দিকে এগিয়ে যাবে একধাপ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com