1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ৩ জাহাজ,খালাস চলছে।

সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউন দিতে হবে: জিএম কাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনা নিয়ন্ত্রণে সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউন দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

রোববার (৬ জুন) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

জিএম কাদের বলেন, খাদ্য সহায়তা নিশ্চিত করে সিমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউন দিতে হবে। কারণ, ক্ষুধার্ত মানুষকে খাদ্য না দিয়ে কখনোই আটকে রাখা যাবে না। পাশাপাশি জেলা পর্যায়ে দ্রুততার সাথে চিকিৎসা সেবা উন্নত করতে হবে। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে অক্সিজেন সহায়তা প্রস্তুত রাখতে হবে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সিমান্তবর্তী জেলাগুলোতে যেভাবে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত আশঙ্কাজনক। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যা। তাই সিমান্তবর্তী জেলাগুলোতে আরও কঠোরভাবে লকডাউন প্রয়োজন।

‘প্রয়োজনে সিমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন বাস্তবায়নে বিজিবি মোতায়েন করা যেতে পারে। ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবেলায় শিথিলতা দেখালে চরম খেসারত দিতে হবে’, বলেন জাপা চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com