1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

সিশেলসের বিরুদ্ধে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পূর্ব আফ্রিকার ক্ষুদ্র দেশ সিশেলসের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।

চার জাতির টুর্নামেন্টে বুধবার (১০ নভেম্বর) কলম্বোর রেসকোর্স মাঠে ১৯৯ র্যা ঙ্কিংধারী দলের বিরুদ্ধে ১-১ ড্র করেছে জামাল ভূঁইয়ারা। ফিফা র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৭তম।

ম্যাচে ১৬ ইব্রাহীমের গোলে বাংলাদেশ লিড নিয়েছিল। সেই লিড ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ধরেও রেখেছিল। কিন্তু ৮৮ মিনিটে সিলেশস কর্ণার থেকে জটলার মধ্য থেকে ব্রেন্ডনের গোলে ম্যাচে সমতা আনে। এতে ১৯৯ র্যা ঙ্কিংধারী দলের বিরুদ্ধে লিড নিয়েও পূর্ণ তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে পারেননি জামালরা।

প্রথমার্ধে বাংলাদেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করলেও দ্বিতীয়ার্ধে একচেটিয়া খেলেছে আফ্রিকা মহাদেশের দলটি। একাধিক গোলের সুযোগ মিস করেছে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

এরপর ক্রমান্বয়ে আরো কয়েকটি আক্রমণ করে সিলেশস। ফরোয়ার্ডরা গোলের সুবর্ণ সুযোগ মিস করেছেন। যা আন্তর্জাতিক পর্যায়ে সচরাচর হয় না। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে বাংলাদেশ আর নিজেদের লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের বাকি সময় বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করেছে। কর্নার আদায় করলেও গোল আদায় করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com