1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মামলা মাথায় নিয়েও বহাল তবিয়তে! বদলি বাণিজ্যের অভিযোগে অভিযুক্তদের বিএনপিতে প্রভাব বিস্তারের চেষ্টা আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল, কোটা আন্দোলনের প্রথম শহীদের বিচার ঘিরে দেশজুড়ে নজর নেপালে আজ সাধারণ নির্বাচন: জেন–জি আন্দোলনের পর প্রথম ভোটে নজর ভবিষ্যৎ রাজনীতিতে পদ্মা সেতুর সামনে থেকে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয়ে উদাহরণ স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: দাউদকান্দিতে মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ তেহরানে আবারও ইসরায়েলের হামলা, ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো লক্ষ্যবস্তু দাবি খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট

সালমান শাহ’র জন্মবার্ষিকীতে শাবনূরের আবেগঘন বার্তা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ৫০তম জন্মবার্ষিকীতে তাকে ভালোবাসায় স্মরণ করছেন চিত্রনায়িকা শাবনূর।

মাত্র ৪ বছরের ক্যারিয়ারে ২৭ টি সিনেমা করেছেন সালমান শাহ। এর মধ্যে ১৪টি সিনেমাতেই তার বিপরীতে ছিলেন শাবনূর। এই জুটির প্রতিটি ছবিই ছিল সুপারহিট। তাদের পর্দার রসায়ন ছিল নজরকাড়া। তাইতো এই জুটিকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সেরা জুটি বলেও স্মরণ করা হয়।

বাংলা সিনেমার স্বপ্নের নায়কের মৃত্যুর ২৫ বছর পরও তার জনপ্রিয়তায় একটুও ভাটা পরেনি। মৃত্যুর দুই যুগ পরেও আকাশচুম্বী জনপ্রিয়তা তার। আজকের (১৯ সেপ্টেম্বর) এই দিনে ভক্তদের পাশাপাশি সিনেমা জগতের তারকা এবং তার সহশিল্পীরাও ভালোবাসা জানিয়ে স্মরণ করেছেন নায়ককে।

তবে অন্যদের চেয়ে সালমান শাহকে ঘিরে শাবনূরের আবেগ, স্মৃতি একটু বেশি। আর তাই নিজের ইউটিউব চ্যানেলে একটি বিশেষ বার্তা দিয়েছেন ঢাকার চলচ্চিত্রের একসময়ের দাপুটে এই অভিনেত্রী।

একটি ভিডিও বার্তায় শাবনূর বলেছেন, সালমান শাহ, এমন একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে সোনালি সময়। অতি অল্প সময়ে অগণিত ভক্তের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। প্রতি বছর এদিন কোটি ভক্তের হৃদয় আলোড়িত করে সালমান শাহ ফিরে আসেন ক্ষণিকের জন্য। অকাতর ভালোবাসা অঞ্জলি নিয়ে ফিরে যান অযুত নক্ষত্র ভিড়ে। ভালো থেকো সালমান শাহ, প্রতিদিন; যেখানেই আছো। শাবনূর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com