1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সামাজিক দূরত্ব দূরে থাক, নেই মাস্কও

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১০৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাত পোহালেই ঈদ।স্বজনদের সঙ্গে ঈদ করতেই হবে। তাই করোনা মহামারী আর সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে আজও বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের জনস্রোত অব্যাহত রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।

বিজিবির চেকপোস্ট, পুলিশের কড়াকড়ির পরও বিভিন্নভাবে ঘাটে আসছে মানুষ। যাত্রীদের ঘাটে আসতে নিরুৎসাহিত করা হলেও কিছুই শুনছেন না তারা। স্বাস্থ্যবিধি মানতে ও সামাজিক দূরত্ব মেনে চলতে ঘাট এলাকায় নিয়মিত মাইকিং করা হলেও যাত্রীরা তা আমলে নিচ্ছেন না। সামাজিক দূরত্ব মানা দূরে থাক অধিকাংশ যাত্রীর মুখে মাস্কও নেই।

এদিকে ফেরিতে উঠতে না পারলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন।

অন্যদিকে শিমুলিয়া ঘাটে গতকালের তুলনায় আজ সকালে ঈদে ঘরমুখো মানুষের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর পরিমাণ বাড়তে থাকে। ঘাটের প্রবেশমুখের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করে যাচ্ছে।

অন্যদিকে যাত্রী ও যানবাহন পারাপারে চাপ সামাল দিতে শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৬টি ফেরি চালু রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে গত কয়েকদিনের চেয়ে ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। প্রতিটি ফেরিতেই যাত্রী-যানবাহনকে নিয়মতান্ত্রিকভাবে উঠানো হচ্ছে। এতে পন্টুনে জটলা ও ভোগান্তি কমে এসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়ছে।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়ার তিনটি ফেরিঘাটই সচল রয়েছে। নৌ রুটে বর্তমানে ডাম্প, রোরো ও মাঝারি আকৃতির ১৬টি ফেরি চলাচল করছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল উদ্দিন জানান, ঘাট এলাকায় বর্তমানে দুই শতাধিক ব্যক্তিগত ছোটগাড়ি ও ১৫০টি ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রী চলাচল ও ঘাট পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com