1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

সাপের বিষ থেকে তৈরি হল ‘আঠা’, মুহূর্তেই জুড়ে যাবে ক্ষতস্থান

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অপারেশানের পর ক্ষত কতটা দ্রুত সারিয়ে তোলা যায়, তাই নিয়ে সারা বিশ্বেই গবেষণা চলছে। এবার সেই গবেষণায় উঠে এল নতুন আবিষ্কার। সাপের বিষের থেকে তৈরি এক ‘আঠার’ মাধ্যমে ৩৪ সেকেন্ডের মধ্যেই জুড়ে যাবে ক্ষত, দাবি গবেষকদের।

সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা। কানাডা ও চিনের একদল বিজ্ঞানী এই গবেষণার মূলে ছিলেন।

দক্ষিণ আফ্রিকার ল‌্যানসেড স্নেকের বিষ থেকে তৈরি করা হয়েছে এই সুপার গ্লু। বিষের রক্ত জমাট বাঁধার দিকটিকেই এক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মাত্র ৩৪ সেকেন্ডে ইঁদুরের কাটা লেজ জুড়ে দিয়েছে এই গ্লু। লিভারের দুটি কাটা অংশ জুড়তে লেগেছে মাত্র ৪৫ সেকেন্ড। সহজ ভাষায় বললে, মশারির মতো জালিকা তৈরি করে রক্তপাত রুখে দেয় এই আঠা। জোরালো আলোও ফেলা হয় এই প্রক্রিয়ায়।

বর্তমানে অস্ত্রোপচারের সময় সার্জনরা যে আঠা ব‌্যবহার করেন, তাতে রক্তপাত ঠেকাতে ৫-৬ মিনিট সময় লাগে। তাছাড়া এগুলি মূলত পলিইথিলিন গ্লাইকল এবং সায়ানো এক্রিলেটসের মতো রাসায়নিক দিয়ে তৈরি। ফলে, ভীষণই সীমিত পরিমাণে এটি ব্যবহার করতে হয়। নয় তো এর বিরূপ প্রভাব রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com