1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

সর্বাত্মক লকডাউন : জরিমানা দিয়ে মুক্ত হলেন গ্রেপ্তার ২৫০০ জন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সর্বাত্মক লকডাউন অমান্য করে কোনো কারণ ছাড়া বাইরে বের হয়ে গত চারদিনে ঢাকা মহানগরীতে গ্রেপ্তার হওয়া প্রায় আড়াই হাজার মানুষ আদালতে জরিমানা দিয়ে মুক্তি লাভ করেছেন। সর্বশেষ গতকাল রোববার গ্রেপ্তার হওয়া ৫৮৯ জনকে আজ সোমবার ঢাকা সিএমএম আদালত হাজির করে পুলিশ। যাদের ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া একশ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে কারাভোগের আদেশ দেওয়া হয়।

ঢাকার সিএমএম আদালতের হাজতের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, লকডাউন অমান্য করে কোনো কারণ ছাড়া বাইরে বের হওয়ার অভিযোগে চার দিনে আড়াই হাজার মানুষকে ডিএমপি আইনে আদালতে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন পরিমানে জরিমানা অনাদায়ে কারাভোগের আদেশ দেন। সবাই জরিমানা পরিশোধ করায় তাদের আদালত থেকেই ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ও ৭৮ ধারায় পুলিশ অভিযোগ দায়ের করে আদালতে হাজির করে। এর আগে একই আইনে গত ৪ জুলাই ৬৩৬ জনকে, গত ৩ জুলাই ৬০৭ জনকে এবং গত ২ জুলাই ৬২৯ জনকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানা যায়, রাজধানীর ওয়ারী, রমনা, মতিঝিল, লালবাগ, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সর্বাত্মক লকডাউন কার্যকরে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানা এবং বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com