1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যাঞ্চলে সাইরেন ইরানে হামলার বিরোধিতায় চীন, অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি

সম্পাদক পরিষদ থেকেপদত্যাগ করলেন নঈম নিজাম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। মঙ্গলবার (২৭ জুলাই) তিনি পদত্যাগ করেছেন।

ডেইলি স্টার সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনামের সঙ্গে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে নঈম নিজাম সম্পাদিত বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে।

এ বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদক নঈম নিজামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে এ পর্যন্ত তার কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

নঈম নিজাম তার পদত্যাগ পত্রে মাহফুজ আনামের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন। বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, পদত্যাগপত্রে নঈম নিজাম বলছেন, ‘উদ্ভূত কিছু পরিস্থিতির কারণে সম্পাদক পরিষদের সভাপতির সঙ্গে নীতিগত মনোভঙ্গি একমত না থাকার কারণে আমি সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সম্পাদক পরিষদ সভাপতি মাহফুজ আনাম সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত উপেক্ষা করে সংবাদপত্র মালিকদের কারও কারও বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে ব্যক্তিগত কুৎসাচারে লিপ্ত হন। এ বিষয়টি নিয়ে সভাপতি মাহফুজ আনামের সঙ্গে সাধারণ সম্পাদক নঈম নিজামের তীব্র মতভেদ দেখা দিয়েছিল। জানা গেছে, এ অভিযোগ এনে একপর্যায়ে নঈম নিজাম পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com