1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

সব অফিস-আদালত নিয়ে নতুন সিদ্ধান্ত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি-বেসরকারি সকল অফিস ও আদালতের কার্যক্রম নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, সংক্রমণ রোধে অর্ধেক লোক দিয়ে অফিস–আদালতে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নোটিশ শিগগিরই দেওয়া হবে। নতুন এ সিদ্ধান্তও দ্রুত কার্যকর হবে।

শুক্রবার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত চলমান করোনা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, স্কুলে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী অনেকে আক্রান্ত হয়ে হাসপাতাল ও চিকিৎসকের কাছে যাচ্ছে। এটা আশঙ্কাজনক। তাই আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্মতি নিয়ে এ সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সেজন্য অর্ধেক লোক দিয়ে অফিসের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। শুক্রবার সকালে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে পাঁচটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাগুলো হলো, ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে; বিশ্ববিদ‌্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব‌্যবস্থা গ্রহণ করবে।

সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

সরকারি/বেসরকারি অফিস, শিল্প-কারখানাগুলোতে কর্মকর্তা বা কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন।

বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশনসহ সব ধরনের জনসমাবেশে মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com