1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রিয়েল এস্টেট খাতে ডিজিটালাইজেশন সময়ের দাবি: ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাস ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক

সবাই চেতনার কথা মুখে বললেও কর্মে নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সবাই চেতনার কথা মুখে বললেও কর্মে নেই মন্তব্য করে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা মনে করে ৬৯, ৭০, একাত্তরকে ধারণ করি, আমি সন্দিহান এ চেতনা জাতি কতটুকু ধারণ করে। চেতনা উধাও হয়ে গেছে।

শুক্রবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ‘প্রজন্ম৭০ বাংলাদেশ’-এর প্রজন্ম উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি নেই। অথচ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের সময় ছাত্ররাই নেতৃত্ব দিতেন। আদর্শভিত্তিক রাজনীতি করায় সাধারণ মানুষ, কৃষক-শ্রমিক ছাত্রদের আন্দোলনে মাঠে নেমেছেন।

মানুষের অর্থনৈতিক মুক্তির জন্যে রাজনৈতিক কর্মীদের কাজ করা প্রয়োজন মন্তব্য করে মন্ত্রী বলেন, আমরা যখন রাজনীতি করেছি, রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্য আন্দোলন করেছি। পাকিস্তান আমলে তো রাজনৈতিকভাবে মুক্ত ছিলাম, তারপরও যুদ্ধ কেন করেছি? কারণ অর্থনৈতিক মুক্তি। সেসময় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, মানুষের জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে, সামাজিক পরিবর্তন হচ্ছে। কিন্তু বৈষম্য কতটুকু কমছে সেটাও খেয়াল করতে হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল তারাও পাকিস্তানের মতো ভারতের জুজুর ভয় দেখিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ২৯ বছরে তারা কিছুই করেনি। তারা এদেশের ভেতরে ঢুকে গেছে। বক্তৃতা করলে, আর্টিকেল লিখলেই হবে না তাদের উপড়ে ফেলতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com