1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ৩ জাহাজ,খালাস চলছে। তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধ্যপ্রাচ্যের বাইরে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, দ্বি-পাক্ষিক চুক্তির উদ্যোগ: প্রধানমন্ত্রী

সবাই ঘুমিয়ে ছিল, রাষ্ট্রপতি পালিয়েছে ; ব্যর্থতা অন্তবর্তীকালীন সরকারের – আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছেড়ে চলে যাওয়ার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও প্রশাসনের ঘুমিয়ে থাকার বিষয় উল্লেখ করে কঠোর মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ শনিবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আদাবর থানা বনাম মিরপুর থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন- অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে নয় মাস। মানুষের আশা আকাঙ্ক্ষা যতটুকু ছিল, তা পূরণে সম্পূর্ণ রূপে ব্যর্থ এই অন্তবর্তীকালীন সরকার। তাদের ব্যর্থতার কারণেই সাবেক রাষ্ট্রপতি আওয়ামী লীগের দোসর আব্দুল হামিদ দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে।

তিনি অন্তবর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে আরো বলেন – তাদের ইন্দনে প্রশাসন ঘুমিয়ে ছিল। এই প্রশাসনের ঘুমিয়ে থাকার কারণেই আওয়ামী লীগের অনেক দোসর দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, যারা গত ১৭ বছর বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে পালাতে যারা সহযোগিতা করেছে তারাও ষড়যন্ত্রকারী এবং তারাও ফ্যাসিষ্ট আওয়ামী স্বৈরাচার সরকারের অংশীদার হিসেবে বিবেচ্য হবে। তাদেরকে ক্ষমা করার কোন সুযোগ নাই।

আমিনুল হক আরও বলেন – এ সকল দোসরদের বিচারের জন্য একটি নির্বাচিত জনগণের সরকার দরকার। কেবল জনগণের সরকারই পারবে প্রশাসনের সকল ঘাপটি মেরে থাকা দোসরদের বিচারের আওতায় আনতে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য শামীম পারভেজ, আবুল হোসেন আব্দুল, হাফিজুর রহমান শুভ্র, হাজী নাসির উদ্দীন, তাসলিমা রিতা, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, আদাবর থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন সরকার, খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, তুরাগ থানা বিএনপি আহবায়ক কমিটি সদস্য আবদুল আলী, আদাবর থানা ৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু প্রমুখ।

খেলায় মিরপুর থানা ১-০ গোলে আদাবর থানাকে পরাজিত করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com