1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

সন্ধ্যার পর ভাসানচর থেকে নৌ-যোগাযোগ বন্ধ থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সন্ধ্যার পর ভাসানচর থেকে মূল ভূখণ্ডে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ থাকবে। ডিসেম্বরের মধ্যে সেখানে এক লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমন্বয়, ব্যকবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘কুমিল্লায় পূজামণ্ডপে যে ব্যক্তি পবিত্র কোরআন রেখেছেন, তাকে চিহ্নিত করা হয়েছে। তিনি মোবাইল ব্যবহার করছেন না, ফলে তার অবস্থান নির্ণয় করা কঠিন হচ্ছে। এর পেছনে কারো ইন্ধন থাকতে পারে। তাকে আটক করতে পারলে এ ঘটনার পেছনে যারা রয়েছে, তাদের খুঁজে বের করা যাবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সারা দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সবাই নিজ নিজ কাজে মনোযোগ দিয়েছে। কোথাও কোনো আতঙ্ক নেই।’

অন্যদিকে, কক্সবাজারে রোহিঙ্গানেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com