1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

সন্তানদের চাওয়ার প্রতি গুরুত্ব না দেওয়ায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে -শারমীন এস মুরশিদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিগত ৫০ বছরে আমাদের সন্তানরা যা চেয়েছে সেটার ওপর গুরুত্ব না দেয়ার কারণেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। জেন্ডার সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়ন ত্বরান্বিত করতে এবং বিপিএফএ-এর কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করতে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং ইউএন উইমেনের যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। দেশের নারী অধিকার বাস্তবায়নে বিভিন্ন সংস্থা ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রায় একশ নারী এতে অংশ নেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, নারীদের সকল কষ্টের সাথে পুরুষদের থাকতে হবে। সাইবার ভায়োলেন্স নিয়ে তিনি বলেন, এটি নিয়ে আরও ভাবতে হবে এবং কাজ করতে হবে। এটি যেন আমাদের শিশুদের জন্য ক্ষতির কারণ না হয়।
মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিনারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ গীতাঞ্জলি সিং। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোখলেসুর রহমান সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com