1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘জেলা পরিষদ থেকে আসিফ ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’— প্রশাসক মোস্তাক মিয়ার দাবি, জবাবে হাসনাতের ব্যাখ্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণা ছিল দিকভ্রান্ত জাতির জন্য সঠিক দিকনির্দেশনা: ড. খন্দকার মারুফ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল

শেষ ম্যাচে বাংলাদেশ দলে ২ নতুন মুখ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপে ভরাডুবির পর তারুণ্য নির্ভর দল তৈরি করেও ব্যর্থ নির্বাচকরা। দুই ম্যাচ হেরে এখন হোয়াইওয়াশ এড়ানোর শঙ্কায় ভুগছে মাহমুদউল্লাহ বাহিনী। তাই শেষ ম্যাচে বাংলাদেশ দলে দুই নতুন মুখ সংযুক্ত করেছেন নির্বাচকরা।

শনিবার (২০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির স্কোয়াডে যুক্ত করা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে। আর একাদশ তো বটেই, স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের ব্যর্থ ওপেনার সাইফ হাসান।

ইমন জাতীয় দলে এবারই প্রথম ডাক পেলেন। তবে ২৯ বছর বয়সি রাব্বি বাংলাদেশের হয়ে ৭টি টেস্ট খেলেছেন। দুইজনই পাকিস্তান সিরিজ শুরুর আগে ৭ ক্রিকেটারের অনানুষ্ঠানিক ক্যাম্পে ছিলেন।

মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদদের সাথে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচও খেলেছেন তারা। ইমন ও রাব্বি যুক্ত হওয়ায় শেষ ম্যাচের স্কোয়াডে সদস্য সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

একনজরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন ও কামরুল ইসলাম রাব্বি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com