1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

‘শেখ হাসিনা যতদিন আছে, ততদিন ক্ষমতায় আছি’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যতদিন আছে, ততদিন ক্ষমতায় আছি। ক্ষমতায় থেকে সংগঠন দুর্বল বা সবল বুঝা যাচ্ছে না। যার কারণে সংগঠনের দিকে সবার নজর একটু কম। যার ফলে অনেক জেলায় দেখেছি ১৫ ও ২০ বছর হয়ে গেছে, কমিটির কোনও পরিবর্তন নেই। সংগঠনের যে কার্যপদ্ধতি সেটাও কোন রকমে চলছে।

রবিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, প্রতি তিন বছর পর পর সম্মেলনের মাধ্যমে সংগঠনকে ঢেলে সাজানোর মূল লক্ষ্য হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা। যারা কর্মঠ ও যোগ্য তাদের নেতৃত্বে নিয়ে আসা এবং দুর্বল বা কাজ করতে যাদের আগ্রহ নেই, তাদের ধীরে ধীরে পিছনের কাতারে নিয়ে যাওয়া।

সম্মেলন যদি না হয় তাহলে যোগ্য নেতাদের মূল্যায়ন হওয়ার সুযোগ থাকে না। চট্টগ্রামে বহু নেতা কেন্দ্রীয় নেতৃত্ব দেওয়ার মতো, কিন্তু আপনাদের সাংগঠনিক দুর্বলতা বা নিষ্ক্রিয়তার কারণে মূল্যায়ন হচ্ছে না। প্রতি তিন বছর পর পর সম্মেলন হলে যোগ্য নেতৃত্ব চলে আসবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ মাহমুদ আল স্বপন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com