1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 👉 আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, নতুন দায়িত্ব নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল দেশের নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যাঞ্চলে সাইরেন ইরানে হামলার বিরোধিতায় চীন, অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় মার্কিন সিনেটর মেনেন্দেজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতির প্রশংসা করেছেন মার্কিন সিনেটর বব মেনেন্দেজ। ওয়াশিংটন ডিসির সিনেট হার্ট অফিস ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রশংসা করেন।

আজ শুক্রবার (৩০ জুলাই) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১২ বছরে বাংলাদেশে যে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতি সাধিত হয়েছে তা সিনেটরকে অবহিত করেন। তিনি বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও জোরদার করতে সিনেটরের সমর্থন কামনা করেন।

সিনেটর মেনেন্দেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতির প্রশংসা করেন। সিনেটর মেনেন্দেজ অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি শ্রম অধিকার ও শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা দেশে শ্রমিকের অধিকার এবং সুরক্ষা অধিকতর উন্নত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গৃহীত বিভিন্ন নতুন উদ্যোগ সম্পর্কে সিনেটরকে অবহিত করেন। রূপগঞ্জের একটি কারখানায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করে উপদেষ্টা ভবন সুরক্ষা এবং প্রতিকারমূলক ব্যবস্থা পরিদর্শন করার জন্য তার নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের বিষয়ে সিনেটরকে অবহিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com