1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপজেলা প্রশাসন ফুলতলার উদ্দোগে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। নববর্ষের নবপ্রভাতে জামালপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১। যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

শেখের বেটি নাকি পালায় না, আজ কোথায় তিনি: খায়রুল কবির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখের বেটি নাকি পালায় না? আজ কোথায় তিনি। নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোষররা এখনো পালায়নি। তারা এখনো দিবাস্বপ্ন দেখছেন তারা আবার ক্ষমতায় আসবেন, সকলেই সতর্ক থাকুন। বাংলাদেশে যেন আর কোনদিন মাফিয়া সরকার যেন ক্ষমতায় আসতে না পারে।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয়-ভীতি দেখিয়ে বিএনপিকে কোণঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে দেশে পূনরায় কথা বলার সুযোগ তৈরী হয়েছে। তাই দ্রুত সময়ে একটি একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তন্তর করুন।

মঙ্গলবার বিকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এমএন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম, জেলা বিএনপুর যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপিত জামাল আহমেদ চৌধুরী, রায়পুরার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com